বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে ১১০ বোতল ভারতীয় মদ জব্দ

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১১৪ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সীমান্ত এলাকা থেকে মালিক বিহীন ১১০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে আইস ভটকা ও এসি ব্ল্যাক ব্র্যান্ডের বিদেশী মদ।
শনিবার (১৪ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।

তিনি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধিনস্থ বিজয়পুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। আজ (শনিবার) বিকেল সাড়ে ৪টার দিকে ওই বিওপি’র দায়িত্বপুর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৫১/১-এস হতে আনুমানিক দুইশো গজ বাংলাদেশে অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নের মনতলা নামক স্থান থেকে মালিকবিহীন ১১০ বোতল আইস ভটকা ও এসি ব্ল্যাক ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয় বিজিবি’র টহল দলটি। জব্দকৃত এসব মাদক নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা করা হবে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com