বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৩৩ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ঈদের ছুটিতে বাবার খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মুজাহিদ (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের বিশ্বনাথপুর নয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুজাহিদ দুর্গাপুর উপজেলার ডাহাপাড়া গ্রামের সাব্বির হোসেনের একমাত্র পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে বাবার সঙ্গে  বেড়াতে এসেছিল মুজাহিদ। দুপুরের দিকে খেলতে খেলতে পরিবারের অজান্তে বাড়ির পাশের মঙ্গলেশ্বরী নদীর দিকে চলে যায় সে। এক পর্যায়ে অসাবধানতাবশত নদীতে পড়ে যায় শিশুটি। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে মুজাহিদকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।  সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরোজা আক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কলমাকান্দা থানার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ লুৎফর বলেন, পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুর লাশ স্বজনের নিকট হস্তান্তর করা হবে।  

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com