বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে কারিতাসের এডভোকেসী সভা

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৪৩ পঠিত


দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘মানুষ মানুষের জন্য’’ এই প্রতিপাদ্যে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের এসডিডিবি প্রকল্পের আয়োজনে প্রতিবন্ধি ও প্রবীণ ব্যাক্তিদের সমাজকল্যান সংগঠন রেজিস্ট্রেশন করণ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ জুন) সর্বস্তরের অংশগ্রহনে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবন্ধি ও প্রবীণ ব্যাক্তিদের দক্ষতাবৃদ্ধি, ক্ষমতায়নে সামাজিক বিশ্লেষন, অংশগ্রহন মুলক গ্রামীন মুল্যায়ন, অধিকার নিশ্চিত ও স্থানীয় সম্পদ চিহ্নিতকরণ, সংগঠনের রেজিস্ট্রিকরণ বিষয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তেন, প্রতিবন্ধি ও প্রবীণব্যাক্তিদের সমাজকল্যান ক্লাবের সহ:সভাপতি মো. আব্দুল হাই এর সভাপতিত্বে ও প্রকল্পের এ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায়, বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. মাসুল তালুকদার, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দীন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, ইউপি সদস্য কিতাব আলী, সমাজকল্যান ক্লাবের সাধারণ সম্পাদিকা পিয়াসা রুগা প্রমুখ। সভায় প্রতিবন্ধি ও প্রবীণ সমাজকল্যান ক্লাবের সদস্য সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রতিবন্ধি ও প্রবীণদের নানা অধিকার ও সমাজে সকল কাজে তাদের অংশগ্রহন বাড়াতে সংগঠনকে সরকারি তালিকাভুক্ত করা প্রয়োজন। সরকারি নানা সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে সব রকমের সহযোগীতা করা হবে মর্মে মতামত ব্যক্ত করেন। সেইসাথে ক্লাব সদস্যদের নিয়ে এ বিষয়ে আরো সক্রিয় ভাবে কাজ করার আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com