বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৪৭ পঠিত

ডেক্স নিউজ : ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে সরকার। আজ শনিবার বিকেলে মন্ত্রিসভার ওয়েবসাইটে প্রতিবেদনগুলো প্রকাশ করা হয়।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসব কমিশনের সুপারিশকৃত আশু করণীয় বিষয়গুলো নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জানা যায়, গত বৃহস্পতিবার জাতীয় সংসদের অস্থায়ী কার্যালয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের ব্যাপারে কমিশনপ্রধানদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রতিবেদনে উল্লেখিত আশু পদক্ষেপগুলো বাস্তবায়নের ব্যাপারে সরকারের করণীয় বিষয়েও আলোচনা করা হয়।

সভায় সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী অংশগ্রহণ করেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com