বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব ১৮৬ বছরের পুরনো লাইব্রেরীর জায়গা উদ্ধারে দুর্গাপুরে মানববন্ধন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্গাপুর সীমান্ত দিয়ে কিশোরীকে ভারতে পাচার কালে, বিজিবির হাতে আটক হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দুর্গাপুরে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক সেমিনার

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৩৪৪ পঠিত
oplus_2

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : দুর্গাপুরে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি ) দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়, উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর এর সভাপতিত্বে, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদের সিনিয়র সাইন্টিফিক অফিসার মো. আজিজুল হক। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, কৃষি অফিসার নীপা বিশ^াস প্রমুখ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে, অতিথিগন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। বিসিএসআইআর এর প্রতিনিধিরা প্রজেক্টরের মাধ্যমে তাদের কার্যক্রম ও প্রযুক্তির নানাদিক উপস্থাপন করেন। উল্লেখ্য, দেশের ৮০টি উপজেলায় ধাপে ধাপে এ সেমিনারের আয়োজন করবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com