বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

দুর্গাপুরে কারিতাসের আলোচনা সভা

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৮ পঠিত
????????????


দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘মানুষ মানুষের জন্য-জবিন জবিনের জন্য’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্তিতে সরকারি কর্মকর্তাদের সাথে প্রবীণ ও প্রতিবন্ধী ফোরামের ক্লাব নেতৃবৃন্দের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় কারিতাস এসডিডিবি প্রকল্পের এ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারন সম্পাদক জামাল তালুকদার, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, দুর্গাপুর ডিসি কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাই প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলার প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে আমাদের কাজ করতে হবে। সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে প্রবীণ প্রতিবন্ধীদের সহযোগিতা ও ক্লাব রেজিষ্ট্রিকরণ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতায় প্রদানের আশ্বাস দেন সমাজসেবা অফিসার মাসুল তালুকদার।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com