বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ডেপুটি স্পিকারের উদ্যোগ : দুর্গাপুরে খেলার মাঠ সংস্কার ও গোলবার স্থাপন ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও অনুমোদন পেল ইলেকট্রিক ট্রেন প্রকল্প দুর্গাপুরে পার্টনার ফার্মার্স ফিল্ড স্কুলের মাধ্যমে, আধুনিক কৃষিতে এগিয়ে যাচ্ছে কৃষক স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু : ইসি মাদকমুক্ত সমাজ গঠন ও যুবকদের খেলার মাঠে ফেরাতে : ডেপুটি স্পিকারের উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগ : সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মানে এলাকা পরিদর্শন বেড়াতে এসে শীতলক্ষ্যায় প্রাণ গেল তিনজনের

দুর্গাপুরে পাচারের সময় সরকারি চাউল আটক

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৩২০ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসুচীর ২৭ বস্তা চাল ক্রেতাদের মাঝে বিক্রি না করে পাচারের সময় আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন দুর্গাপুর সেনাক্যাম্প এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল মোতালিব।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় বুধবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে খাদ্য বান্ধব কর্মসূচীর (ওএমএস) ২৭ বস্তা চোরাই চাল জব্দ করে। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইঞ্জিন চালিত নৌকায় থাকা ৩ জন পানিতে ঝাপ দিয়ে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে পৌর সদরের তেরীবাজার খেয়াঘাট এলাকায় জব্দকৃত চাল ও ইঞ্জিন চালিত নৌকাটি দুর্গাপুর থানার উপ-পরিদর্শক মো. শাহজাহান মিয়ার নিকট হন্তান্তর করা হয়। পরবর্তিতে এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মো. শাজান মিয়া।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহমুদা আক্তার মুন্নি বলেন, সরকারি চাল বিক্রি বা পাচার আইনত: দন্ডনীয় অপরাধ। চাল পাচারের বিষয়টি শুনেছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com