রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ তরুণ-নারী-প্রান্তিক ভোটে বড় ব্যবধান, ৩১ দফার অঙ্গীকারে নতুন বার্তা দুর্গাপুরে ছাত্রদল, যুবদলও সেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নতুন সরকারের শপথ পড়াবেন কে? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি নেত্রকোনায় সরকারি ফলাফল গ্রহণ করলেন, ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচন ঘিরে কাল থেকে মাঠে থাকবেন ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন : ব্যারিস্টার কায়সার কামাল দেড় মাসের ছুটিতে যাচ্ছে সকল মাদরাসা কলমাকান্দায় জুলাই যোদ্ধার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন

এই মাত্র পাওয়া

বাজার নিয়ন্ত্রণ না করলে, আন্দোলনের হুঁশিয়ারি

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৬০ পঠিত

ডেস্ক নিউজ : সরকার বদল হলেও নিয়ন্ত্রণে আসছে না নিত্যপণ্যের দাম। আগের সরকারের মেয়াদে ঊর্ধ্বমুখী দামে নাজেহাল হওয়া সাধারণ মানুষের প্রত্যাশা ছিল নতুন বাংলাদেশে ভোগ্যপণ্য ক্রয় ক্ষমতার মধ্যে আসার। তবে অন্তর্বর্তী সরকারের এখনো এদিকে নজর না দেয়ার অভিযোগ উঠলো রাজধানীর শাহবাগে আয়োজিত এই সমাবেশে।

জাতীয় নাগরিক কমিটির সংগঠকরা বললেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে না পারলে এ সরকারের বিরুদ্ধেও তারা আন্দোলন করবেন। সমাবেশে জুলাই হত্যাকাণ্ডের বিচার, নিহতদের পরিবারের পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসার দাবিও জানান বক্তারা। হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবিও তাদের।

এদিকে সকালে উত্তরা ১১ নম্বর সেক্টরে সংবাদ সম্মেলন করে ‘চব্বিশের উত্তরা’ নামে একটি সংগঠন। যেখানে আন্দোলনে শুধু উত্তরায় হতাহতের হিসাব তুলে ধরেন আয়োজকরা। জানান, সংঘর্ষের সময় এলাকাটিতে প্রাণ হারান ২৮ জন। আহত ১৯৭ আর এখনো নিখোঁজ আছেন একজন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আহতদের মধ্যে জরুরি চিকিৎসা দরকার ৩৪ জনের। আর চোখের চিকিৎসা দরকার ১৩ জনের।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com