রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার অপরাধীদের যারা শেল্টার দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে : ডেপুটি স্পিকার দুর্গাপুরে জালে আটকে পড়া অজগর বনে অবমুক্ত শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতিতে আসুন : ডেপুটি স্পীকার প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার দুই সিটির নির্বাহী কর্মকর্তা বরখাস্ত ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী মদনে ইমাম ও উলামাদের দাবির প্রেক্ষিতে বাউল গান পন্ড দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন পাঁচ গুণীজন বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর দুর্গাপুরে ঈদের নামাজে দেশ ও জাতীর কল্যানে দোয়া

কলমাকান্দায় ৪৮ বোতল মদসহ দুই কারবারী আটক

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ৫ মে, ২০২৪
  • ২৩০ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভারতীয় ৪৮ বোতল মদসহ দুই মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলো, উপজেলার সীমান্তবর্তী লেংগুরা ইউনিয়নের শিবপুর খালভাঙা গ্রামের আব্দুল জব্বারের ছেলে  মো. ওসমান গনি  (২৬) ও একই  এলাকার আব্দুস সোবহানের  ছেলে মো. আল আমিন (১৯) ।

পুলিশ জানায়, উপজেলার শনিবার ভোরের দিকে লেংগুরা সীমান্ত এলাকা থেকে বস্তায় করে অভিনব কৌশলে মাদক নিয়ে আসা হচ্ছে , এমন গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল হাইসহ পুলিশের একটি দল লেংঙরার বটতলা বাজারে চেকপোষ্ট বসিয়ে সন্দেহভাজন তল্লাশি চালায়। এ সময় ভারতীয় ৪৮ বোতল মদসহ দুইজনকে আটক করা হয় ।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক সত্যতা নিশ্চিত করে  জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু শেষে শনিবার দুপুরের দিকে নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com