রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

সাংবাদিককে জেল দেয়ার প্রতিবাদে দুর্গাপুরে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ২৮৭ পঠিত


দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : দৈনিক দেশ রূপান্তর পত্রিকার শেরপুরে জেলার নকলা প্রতিনিধি শফিউজ্জামান রানা তথ্য অধিকার আইনের আওতায় তথ্য চাওয়ায় ভ্রাম্যমান আদালতের কারাদন্ড দেয়ার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব এর আয়োজনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাংবাদিকরা দৈনিক দেশ রূপান্তরের সাংবাদিক শফিউজ্জামান রানার নি:শর্ত মুক্তি ও ক্ষমতার অপব্যবহার-প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গে দায়ের করা নকলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে শান্তি নিশ্চিত করার দাবি জানান।

প্রেসক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে প্রেসক্লাব সম্পাদক জামাল তালুকদারের সঞ্চালনায়, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল এর সভাপতিত্বে আলোচনা করেন, সাংবাদিক তোবারক হোসেন খোকন, ধ্রুব সরকার, ডা. কামরুল ইসলাম, সুমন রায়, আল নোমান শান্ত, আবিদ হাসান বাপ্পি, আনিসুল হক সুমন, মানবতার ফেরি ওয়ালা রিক্সাচালক তারা মিয়া সহ সামাজিক ও সাংস্কৃতিক সংহঠনের নেতাকর্মীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com