মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :

দুর্গাপুর ক্ষুদে শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫৩ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জেলার দুর্গাপুর পৌরসভায় ক্ষুদে শিক্ষার্থীদের বিদ্যাপিঠ দি চাইল্ড লার্নিং হোমস এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার নানা আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিদ্যাপিঠের প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ এর সঞ্চালনায়, এসএমসি এর সভাপতি মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল। বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক কালীদাস সাহা, শিক্ষক সাইফুল ইসলাম, মো. আল আমিন প্রমুখ।

আলোচনা শেষে বিদ্যালয়ের মাঠে ১৮টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরবর্তিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com