বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব ১৮৬ বছরের পুরনো লাইব্রেরীর জায়গা উদ্ধারে দুর্গাপুরে মানববন্ধন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্গাপুর সীমান্ত দিয়ে কিশোরীকে ভারতে পাচার কালে, বিজিবির হাতে আটক হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু

কলমাকান্দায় সাড়ে ৮ হাজার কেজি চিনি জব্দ, আটক দুই 

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৩৬৫ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা  ৮ হাজার ৫০০ কেজি (১৭০ বস্তা) ভারতীয় চিনি জব্দ করেছে থানা  পুলিশ।

এ সময় চোরাকারবারে জড়িত দুইজনকে আটক এবং চোরাচালানের কাজে ব্যবহৃত চিনি বহন করা একটি পিকআপ ও একটি লড়ি গাড়ী জব্দ করা হয়েছে । মঙ্গলবার বিকেলে আটককৃতদের জেলা  আদালতে সোর্পদ করেছে পুলিশ ।

এর আগে ভোরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর তিন রাস্তা মোড় এলাকা থেকে এসব চিনি জব্দসহ দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন , উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুট্টাকান্দা গ্রামের মৃত রওশন আলীর ছেলে মো. মোস্তফা মিয়া (৩৭) ও লেংগুরা ইউনিয়নের  কেবলপুর গ্রামের মানিক মিয়ার ছেলে মো. রায়হান মিয়া (২৯) ।

পুলিশ জানায়, ভারত থেকে অবৈধভাবে চোরাই পথে আনা চিনি পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে ৫০ কেজির ওজনে একটি পিকআপে ৭০ বস্তা ও একটি লড়িতে ১০০ বস্তা, মোট ১৭০ বস্তা চিনি জব্দসহ  দুইজনকে আটক করা হয়। জব্দ করা চিনির বর্তমান বাজারমূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এবিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে চিনিগুলো আনা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে তিনজনের নাম উল্লেখসহ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । আটককৃত দুইজনকে জেলা আদালতে সোর্পদ করা হয়েছে। অপর আরেক আসামীকে  গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com