রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

দুর্গাপুর মুক্ত দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৭০৯ পঠিত
???????

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর মুক্ত দিবস উপলক্ষে পথ পাঠাগারের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পৌর শহরের কুমার দ্বিজেন্দ্র পাবলিক লাইব্রেরী হলরুমে এ আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় তিনটি গ্রুপে শিশুরা অংশগ্রহন করে অংকন করে বিজয় উল্লাসের ছবি।

আলোচনা সভায় পথ পাঠাগারে সভাপতি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে ও সহ সভাপতি জিয়াউল হক শুভ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুসং আদর্শ বিদ্যানিকতনের সাবেক প্রধান শিক্ষক একে এম ইয়াহিয়া, কবি আবুল বাশার, কবি লোকান্ত শাওন প্রমুখ।

বক্তারা বলেন, দুর্গাপুর মুক্ত দিবসে শিশু কিশোরদের নিয়ে পথ পাঠাগারের চিত্রাংকন প্রতিযোগিতা প্রংশসনীয় উদ্যেগ। আলোচনার মাধ্যমে শিশুরাও জানতে পারলো দুর্গাপুর মুক্ত দিবসের তাৎপর্য। বক্তারা পথ পাঠাগারকে এগিয়ে নিতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

আলোচনা শেষে সন্ধ্যায় চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com