শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :

নেত্রকোনা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন কিনলেন এমপি মানু মজুমদার

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৩৩৬ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিক্রির দ্বিতীয় দিন  নেত্রকোনা–১ (কলমাকান্দা–দুর্গাপুর ) আসন থেকে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এ আসনের বর্তমান এমপি মানু মজুমদার।

রোববার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারও দলীয় মনোনয়ন পাবার ব্যাপারে জোর আশাবাদী বর্তমান সংসদ সদস্য মানু মজুমদার । দেশের উন্নয়নকে তরান্বিত করতে এবং এর ধারাবাহহিকতা ধরে রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করার আহ্বান জানিয়েছেন তিনি। 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com