মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের তারিখ ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান শিশু কে ধর্ষণ ও হত্যায় অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে জনতা মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুরে বিএনপির দুই-দলের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ডেপুটি স্পিকারের উদ্যোগ : দুর্গাপুরে খেলার মাঠ সংস্কার ও গোলবার স্থাপন ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও অনুমোদন পেল ইলেকট্রিক ট্রেন প্রকল্প দুর্গাপুরে পার্টনার ফার্মার্স ফিল্ড স্কুলের মাধ্যমে, আধুনিক কৃষিতে এগিয়ে যাচ্ছে কৃষক স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু : ইসি

দুর্গাপুরে মোশতাক আহমেদ রুহীর অবরোধ বিরোধী মিছিল

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৯৪৫ পঠিত

দুর্গাপুর(নেত্রকেনা)প্রতিনিধি : বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অবরোধের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল করা হয়েছে নেত্রকোনার দুর্গাপুরে। বুধবার দুপুরে আ‘লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে, জেলা আ‘লীগের উপদেষ্টা ও নেত্রকোনা ১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহীর নির্দেশে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা আ‘লীগের সাবেক সহ:সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, উপজেলা যুবলীগ‘র সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, আ‘লীগ নেতা মোঃ খাইরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য ও উপজেলা ছাত্রলীগ এর যুগ্ম আহ্বায়ক মঈন ইবনে সাঈদ সৌরভ, কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মিসবাহ ও যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম তিতাস।

বক্তারা বলেন, বাংলার মানুষ এখন আর বিএনপি-জামাতের জ্বালাও-পোড়াও এর কর্মকান্ড সমর্থন করে না। এই নোংরা রাজনীতি বন্ধ করতে জেলা আ‘লীগের উপদেষ্টা ও নেত্রকোনা ১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহীর নির্দেশে আমরা রাজপথে থেকে অবরোধ বিরোধী সকল কর্মকান্ড প্রতিহত করবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের যে উন্নয়ন করেছেন, এ উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় আ‘লীগকে ক্ষমতায় আনতে হবে। সাধারণ মানুষকে কষ্ট দিয়ে অবরোধ কর্মসুচী আমরা মানিনা। সারাদেশের মানুষ আগামী জাতীয় নির্বাচনে পুনরায় আ‘লীগকে ক্ষমতায় এনে প্রমান করে দিবে ‘‘শেখ হাসিনার সরকার-বার বার দরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com