বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব ১৮৬ বছরের পুরনো লাইব্রেরীর জায়গা উদ্ধারে দুর্গাপুরে মানববন্ধন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্গাপুর সীমান্ত দিয়ে কিশোরীকে ভারতে পাচার কালে, বিজিবির হাতে আটক হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২৫৮ পঠিত

দিগন্ত ডেক্স : ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

আজ সোমবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ নেত্রকোনা সড়কের কাশিগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড় থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি নেত্রকোনার দিকে যাচ্ছিল। পরে কাশিগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। বাকি আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। নিহতের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। তবে, তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com