রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার অপরাধীদের যারা শেল্টার দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে : ডেপুটি স্পিকার দুর্গাপুরে জালে আটকে পড়া অজগর বনে অবমুক্ত শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতিতে আসুন : ডেপুটি স্পীকার প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার দুই সিটির নির্বাহী কর্মকর্তা বরখাস্ত ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী মদনে ইমাম ও উলামাদের দাবির প্রেক্ষিতে বাউল গান পন্ড দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন পাঁচ গুণীজন বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর দুর্গাপুরে ঈদের নামাজে দেশ ও জাতীর কল্যানে দোয়া

কমতে শুরু করেছে আলুর দাম

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৪৩৮ পঠিত

দিগন্ত ডেক্স :  বাজারে দাম নিয়ন্ত্রণে আসার এক সপ্তাহ আগে আলু আমদানির অনুমতি দেয় সরকার। সে সময় প্রতিকেজি আলুর দাম ৭০ টাকা পর্যন্ত উঠেছিল। এখন পাইকারি বাজারে দাম কমতে শুরু করেছে। খুচরা বাজারেও ৫০ থেকে ৫৫ টাকায় আলু পাচ্ছেন ক্রেতারা। তবে এ বছর অন্যান্য যেকোনো সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ দাম উঠেছিল।

দেশে গত বৃহস্পতিবার (২ নভেম্বর) ভারত থেকে প্রথম আলু আমদানি শুরু হয়। এরপর গত পাঁচ দিনে দেশে আলু এসেছে ২ হাজার ৭০০ টন। এখন পর্যন্ত সরকার থেকে ১ লাখ ৬২ হাজার টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে বলে কৃষি মন্ত্রণালয় জানিয়েছে।

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে রামপুরা বাজারে দেখা যায়, প্রতিকেজি আলু মানভেদে ৫০ থেকে ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। যা তিন দিন আগে ৬০ টাকা এবং এক সপ্তাহ আগে আমদানির অনুমতি দেওয়ার সময় ৭০ টাকা কেজি ছিল।

ব্যবসায়ীরা বলছেন, আমদানি করা আলুর পরিমাণ চাহিদার তুলনায় কম হলেও দেশের বাজারে দাম কমতে শুরু করেছে। এ ছাড়া বাজারে উত্তরাঞ্চলের আগাম আলু আসতে শুরু করেছে।

যদিও খোঁজ নিয়ে জানা গেছে, খুচরা বাজারের তুলনায় পাইকারি বাজারে আলুর দাম আরও অনেক বেশি কমেছে। তবে খুচরা বাজারে প্রভাব পড়ছে কম।

পাইকারি বাজারে দেশি আলুর দাম কেজিপ্রতি ১৫ টাকা কমেছে। অন্যদিকে, সরকার নির্ধারিত আলুর দাম খুচরা বাজারে কেজিপ্রতি ৩৫ থেকে ৩৬ টাকা। কিন্তু খুচরা বাজারে এখনও কেজিপ্রতি ২০ টাকা বেশি গুনতে হচ্ছে। কিছু পাড়া মহল্লার দোকানে আবার এখনও ক্রেতাদের ৬০ টাকা কেজিতেই আলু কিনতে হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com