রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল হার্টে ছিদ্র আদিবাসী শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন : ডেপুটি স্পিকার গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার ১০ বছর বয়সেই টেলিভিশনের সংবাদ পাঠিকা আয়েশা টানা বৃষ্টি কত দিন থাকবে, জানাল অধিদপ্তর

কলমাকান্দায় নদ-নদীর পানি কমতে শুরু করেছে

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৩৫১ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় রোদ ওঠায় কয়েক দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানি ইতিমধ্যে প্রধান নদীসহ খাল বিলের পানি কমতে শুরু করেছে। আজ মঙ্গলবার বিকাল তিনটার দিকে উব্দাখালী নদীর পানি ডাকবাংলো পয়েন্টে বিপদসীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে । এর আগে গত সোমবার সন্ধ্যা ৬ টায় ওই পয়েন্টে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি বয়ে যায়।

এতে করে ওই নদীর পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার কমেছে। কমতে শুরু করেছে মহাদেও, বৈঠাখালী, মঙ্গলেশ্বরী ও গণেশ্বরীর নদীর পানিও। তবে এখনো উপজেলার নিম্নাঞ্চলের বেশ কয়েকটি রাস্তা-ঘাটসহ ৪৫টি বিদ্যালয়ের মাঠ পানিতে তলিয়ে আছে।

এদিকে গত সোমবার বিকেলে নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ উপজেলার নয়াপাড়া এলাকায় অসহায় মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, উপজেলার সহকারি কমিশনার (ভ‚মি) মো. শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, আফরোজা বেগম ও উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী ও ইউপি চেয়ারম্যান আব্দুল আলী বিশ্বাস প্রমুখ।

স্থানীয়রা জানান, কলমাকান্দা-বিশরপাশা সড়কের পানি সড়ে গিয়ে যান চলাচল স্বাভাবিক হলেও কলমাকান্দা-বরুয়াকোনা সড়ক, মন্তলা-ইসবপুর, উদয়পুর-বড়খাপন, বাহাদুরকান্দা-বাসাউড়া, ঘোষপাড়া-হরিণধারা সড়কে এখনো যান চলাচল বন্ধ রয়েছে। এতে করে স্থানীয়রা নৌকাসহ বিকল্প সড়কে চলাচল করছেন তারা।

পানি উন্নয়ন বোর্ডের পরিমাপক মোবারক হোসেন  জানান, গত সোমবার সকাল থেকে ভারী বৃষ্টি না হওয়ায় নদীর পানি ধীর গতিতে কমতে শুরু করেছে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে আজ মঙ্গলবার বিকাল ৩ টা পর্যন্ত উব্দাখালী নদীর ডাকবাংলা পয়েন্টে  ৬ সেন্টিমিটার পানি কমে বিপদসীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে পানি বয়ে যাচ্ছে। এখন আর বন্যার আশঙ্কা নেই!

উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম বলেন, আমরা সব ইউপি চেয়ারম্যানের মাধ্যমে প্রতিটি গ্রামে খোঁজ নিয়েছি কোথাও পানিবন্ধী  লোকজন নেই। গত সোমবার নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ মহোদয় উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শণ করে সদরের নয়াপাড়া এলাকায় অসহায় লোকজনের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com