মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

দুর্গাপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৫০৬ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘সবাই মিলে করি পণ-বন্ধ হবে প্লাষ্টিক দুষণ” এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। সোমবার নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, মোঃ ওয়াহেদ আলী, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারন সম্পাদক জামাল তালুকদার, ওসি শিবিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, উপজেলা বন কর্মকর্তা মোঃ দেউয়ান আলী প্রমুখ।

বক্তারা বলেন, বৈষ্ণিক উষ্ণতার কারণে আজ আমরা প্রচন্ড হুমকির মুখে। পরিবেশের ভারসাম্য রক্ষা করে আমাদের চলতে হবে। এখন গাছ লাগানোর মৌসুম শুরু হয়েছে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় যদি আমরা বেশি বেশি বৃক্ষ রোপর করি তবেই আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com