মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

কলমাকান্দায় বিস্ফোরক মামলায় বিএনপি’র দুই নেতা গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ২৬৯ পঠিত

কলমাকান্দা(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বিএনপি’র দুই নেতাকর্মীকে গ্রেপ্তার দেখিয়ে জেলা আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।

গত বুধবার রাতে উপজেলা সদরের ডাকবাংলা মোড় থেকে তাদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার সকালে পুলিশ বাদি হয়ে বিএনপি’র ২৫ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা  আরো ৬০ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা ও  বিস্ফোরক আইনে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে আটককৃতদের নেত্রকোনা জেলা আদালতে প্রেরণ করেছে পুলিশ।

আটককৃতরা হলেন , উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম (৪০) ও কলমাকান্দা সদর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি সাহাব উদ্দিন (৪১)।

এবিষয়ে কলমাকান্দা  উপজেলা যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম জহির বলেন, গত বুধবার সন্ধ্যায় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব,  ঢাকার শাহবাগ থানায় ব্যারিস্টার কায়সার কামালের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। ওই শান্তিপূর্ণ মিছিলটি ডাকবাংলা মোড়ে পৌছা মাত্রই পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় তরিকুল ইসলাম ও সাহাব উদ্দিনকে আটক করে। আজ বৃহস্পতিবার সকালে আমাকেসহ ২৫ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা  আরো ৬০ জনকে আসামী করে থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেছে পুলিশ। আমরা এ মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি)  আবুল কালাম (পিপিএম) সাংবাদিকদের  বলেন, বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক মামলায় তরিকুল ইসলাম ও সাহাব উদ্দিন নামের দু’জনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্ঠা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com