বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৩৮ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশিকুর রহমান (২৩) নামে এক যুবক মারা গেছেন। তিনি উপজেলার কৈলাটি ইউনিয়নের সাকুয়া ইন্দ্রপুর গ্রামের বাসিন্দা মো. ফজলুর রহমানের ছেলে।
আজ মঙ্গলবার (১০ জুন) দুপুরে নিজ বাড়ির পাশে বাঁশ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আশিকুর রহমান ঢাকার তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছিলেন। প্রায় সাত মাস আগে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন, তবে স্ত্রীর আনা-নেওয়ার আনুষ্ঠানিকতা তখনও সম্পন্ন হয়নি।

পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি সামবার সেবল মটর পরিচালনার জন্য বাড়ির পেছনে বাঁশঝাড়ের মধ্য দিয়ে বৈদ্যুতিক তার নেওয়া হয়। মঙ্গলবার  দুপুরে আশিকুর বাঁশঝাড়ে দা দিয়ে বাঁশ কাটছিলেন।

এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ইনস্পেক্টর (তদন্ত) মো. লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এবং হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। রাতে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জয়ত্রী দেবনাথ পূরবী বলেন, আশিকুর রহমানকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

হঠাৎ এই দুর্ঘটনায় নিহত আশিকুরের পরিবারে চলছে শোকের মাতম। সম্ভাবনাময় এক তরুণের এমন অকাল মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত কাজে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com