শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :

বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ বাংলাদেশি চোরাকারবারি

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৮২ পঠিত

ডেক্স নিউজ : সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. সামছু মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন হয়েছেন। সোমবার ভোরে সিলেট সেক্টরের সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর চিনাকান্দি বিওপি সংলগ্ন ১২১০/১০-এস সীমান্ত পিলারের পাশে ঘটনাটি ঘটে।

গুলিবিদ্ধ সামছু বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম রাজাপাড়ার সাক্তার মিয়ার ছেলে। বিজিবির দাবি, গুলিবিদ্ধ সামছু চোরাকারবারি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সোমবার ভোরে সামছুসহ আরও চার বাংলাদেশি চোরাকারবারি মালামাল আনার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। বর্তমানে ওই সীমান্ত এলাকার ভারতীয় অংশে কারফিউ জারি থাকায় বিএসএফ সদস্যরা তাদের বাধা দেন। এ সময় তাদের সঙ্গে বিএসএফের দ্বন্দ্ব হয়। একপর্যায়ে রাজাপাড়া বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা বাংলাদেশিদের ছত্রভঙ্গ করতে গুলি ছোঁড়ে। এতে সামছুর বাম কাঁধে গুলি লাগে। পরে গুলিবিদ্ধ সামছুকে আহত অবস্থায় উদ্ধার করে দেশে আনেন তার সঙ্গে থাকারা। এরপর তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে আত্মগোপনে চলে যায় সামছু।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে সামছুসহ ওই চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ওই সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরধারিসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com