সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু কে ধর্ষণ ও হত্যায় অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে জনতা মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুরে বিএনপির দুই-দলের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ডেপুটি স্পিকারের উদ্যোগ : দুর্গাপুরে খেলার মাঠ সংস্কার ও গোলবার স্থাপন ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও অনুমোদন পেল ইলেকট্রিক ট্রেন প্রকল্প দুর্গাপুরে পার্টনার ফার্মার্স ফিল্ড স্কুলের মাধ্যমে, আধুনিক কৃষিতে এগিয়ে যাচ্ছে কৃষক স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু : ইসি মাদকমুক্ত সমাজ গঠন ও যুবকদের খেলার মাঠে ফেরাতে : ডেপুটি স্পিকারের উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ

দুর্গাপুরে সরস্বতী পূজা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৪ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনার দুর্গাপুরে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতী পূজা। শাস্ত্রীয় বিধান অনুসারেই মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে আয়োজন করা হয়েছে এই পূজা। সে লক্ষে দেবীকে বরণ করে নিতে পাড়া মহল্লায় তৈরি হয়েছে ছোট খাটো বহু পূজা মন্ডপ। এবছর দুর্গাপুর উপজেলায় প্রায় ২শত টি মন্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক সরস্বতী দেবী পূজা আয়োজনে মন্ডপ গুলোতে প্রার্থনা আর সাজ স্বজ্জাতে ব্যস্ত সময় পার করছে ভক্তরা। বিভিন্ন মন্ডপে অঞ্জলী প্রদান, প্রসাদের বিতরন সহ ধর্মীয় সঙ্গীত অনুষ্ঠানের আয়োজনও করেছে কোনো কোনো পুজামন্ডপ।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট মানেস চন্দ্র সাহা বলেন, সরস্বতী পূজা শিক্ষার্থীদের পূজা নামেও বেশ পরিচিত, এ পূজা আয়োজনে অন্যান্যদের চেয়ে তরুনরাই সবচেয়ে বেশী শ্রম দিয়ে থাকে। প্রতি বছরের মত এবারো সুন্দরভাবে পূজা উদযাপন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com