বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব ১৮৬ বছরের পুরনো লাইব্রেরীর জায়গা উদ্ধারে দুর্গাপুরে মানববন্ধন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্গাপুর সীমান্ত দিয়ে কিশোরীকে ভারতে পাচার কালে, বিজিবির হাতে আটক হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু

কলমাকান্দায় পুকুরে ভাসছিল মাহিনের নিথর দেহ 

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৯ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায়  পুকুরের পানিতে ভাসছিল তিন বছর বয়সী মাহিন নামের এক শিশুর নিথর দেহ । আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের চিনাহালা  গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। 

নিহত শিশু ওই গ্রামের মো. আ: রশিদ ও মোছা. হোসনা আক্তার দম্পতির কনিষ্ঠ সন্তান । 

স্বজনরা জানান, মাহিনের  মা হোসনা আক্তার বিকেলে সাংসারিক কাজে ব্যস্ত সময় পার করছিলেন। ওই সময় মাহিন বাড়ীতে অন্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। সন্ধ্যার আগে মা হোসনা বাড়ীতে শিশু মাহিনকে দেখতে না পেয়ে মাহিন মাহিন  বলে ডাকতে থাকেন। এসময় খুঁজতে খুঁজতে বাড়ীর পাশে পুকুরে পানিতে ভাসমান অবস্থায় মাহিনকে দেখতে পান হোসনা। তার ডাক চিৎকারে আশপাশের  লোকজন ছুটে আসেন। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের বাবা মো. আ: রশিদ বলেন, বাড়ীর সবার অগোচরে মাহিন বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। ছেলেকে ঘরে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন হোসনা ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শামীম আরা নিপা বলেন, স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই শিশু মাহিন মারা যায় । 

এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com