শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

আবাসিক হোটেল থেকে প্রকৌশলীর লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ২৫৮ পঠিত

দিগন্ত ডেক্স : রাজধানীর নয়াপল্টনের এক আবাসিক হোটেল থেকে বিআইডব্লিউটিসির এক নির্বাহী প্রকৌশলীর মরদেহ উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

৫৫ বছর বয়সী আব্বাস উদ্দিন নয়া পল্টনের ভিআইপি রোডের ‘হোটেল দ্য ক্যাপিটাল’-এর ৩০৪ নম্বর কক্ষে ছিলেন। মঙ্গলবার মধ্যরাতে ওই কক্ষের দরজা ভেঙে টয়লেট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পল্টন থানার এসআই মো. কামরুল ইসলাম বলেন, আব্বাস উদ্দিনের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। গত ১৩ জানুয়ারি নয়া পল্টনের ওই হোটেলে ওঠেন তিনি। মঙ্গলবার দুপুরে তার হোটেল ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে তার ফোনে যোগাযোগের চেষ্টা করে হোটেল কর্তৃপক্ষ। ফোনেও না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। রাত ১২টার দিকে পুলিশ দরজা ভেঙে ঢুকে বাথরুমে লাশ পায়।

এসআই কামরুল বলেন, অসুস্থতার কারণে আব্বাসের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা বলেন, আব্বাস চট্টগ্রাম সদরঘাটে বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে ছিলেন। অফিসের কাজে ১৩ জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 digantabangla24.com