রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার অপরাধীদের যারা শেল্টার দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে : ডেপুটি স্পিকার দুর্গাপুরে জালে আটকে পড়া অজগর বনে অবমুক্ত শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতিতে আসুন : ডেপুটি স্পীকার প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার দুই সিটির নির্বাহী কর্মকর্তা বরখাস্ত ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী মদনে ইমাম ও উলামাদের দাবির প্রেক্ষিতে বাউল গান পন্ড দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন পাঁচ গুণীজন বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর দুর্গাপুরে ঈদের নামাজে দেশ ও জাতীর কল্যানে দোয়া

মায়ের লাশ রেখে পরীক্ষা দেওয়া সেই আদিবাসী শিক্ষার্থী পেলো জিপিএ-৩.০০

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৩১৩ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বাড়িতে মায়ের লাশ রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সেই আদিবাসী শিক্ষার্থী কুইন্টার ঘাগ্রা জিপিএ-৩.০০ পেয়েছে। আজ রোববার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন কুইন্টার ঘাগ্রার বড় ভাই জাল সেং ঘাগ্রা। কুইন্টার আলহাজ্ব মাফিজ উদ্দিন তালুকদার কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল। তার বাবার নাম সিলভেস্টার ঘাগ্রা।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট কুইন্টার ঘাগ্রার এইচএসসি পরীক্ষা শুরু হয়। ২৭ আগস্ট সকালে কুইন্টারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিক্ষা ছিল। ওইদিনই ভোরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার মা হেলিমা ঘাগ্রা। তাদের বাড়িজুড়ে যখন চলছিল আহাজারি। সেই সময় মায়ের লাশ বাড়িতে রেখে দুচোখে জল নিয়েই পরীক্ষার টেবিলে বসেছিল কুইন্টার ঘাগ্রা। পরে পরীক্ষা শেষ করে বাড়িতে ফিরলে মায়ের লাশ সমাধির কাজ সম্পন্ন করা হয়।

কুইন্টার ঘাগ্রা বলেন, আমার রেজাল্ট দেখে যেতে পারল না মা। রেজাল্ট তেমন ভালো হয়নি। তারপরও আমি খুশি আছি।

এ নিয়ে আলহাজ্ব মাফিজ উদ্দিন তালুকদার কলেজের প্রভাষক নুর মোহাম্মদ বলেন, ছেলেটি অত্যন্ত ভালো। পরীক্ষার সময় ওর মা মারা যান। সেদিন মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নেয়। তারপরের বাকি পরীক্ষা গুলো সে খুবই হতাশা নিয়ে দিয়েছে। তার এই ফলাফলে আমরাও খুশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com