মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

শ্রীবরদীতে হেরোইনসহ গ্রেফতার – ১

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৩ পঠিত

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার শ্রীবরদী থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ পুড়িয়া হেরোইনসহ মোঃ রেজাউল করিম (৫৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৫ অক্টোবর) রাত ৯.৪০ এর সময় শহরের সাতানী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। রেজাউল করিম ওই এলাকার মৃত: মোস্তাফিজুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শ্রীবরদীকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে শ্রীবরদী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ রেজাউল করিম কে ১০ পুড়িয়া হেরোইনসহ গ্রেপ্তার করে।

এসআই (নিঃ) মোঃ মোরশেদ আলম গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃত রেজাউল ওই এলাকার ডাক্তার আশরাফুল লতা এর বাসার ভারাটিয়া। আমাদের নিজস্ব সোর্সের দেয়া সংবাদের ভিত্তিতে তাকে সাতানী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পাকা রাস্তার ওপর হইতে তাকে আটক করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। শ্রীবরদীকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে মাদক বিরোধী অভিযান অব্যাগত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com