বুধবার, ১০ জুন ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব ১৮৬ বছরের পুরনো লাইব্রেরীর জায়গা উদ্ধারে দুর্গাপুরে মানববন্ধন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্গাপুর সীমান্ত দিয়ে কিশোরীকে ভারতে পাচার কালে, বিজিবির হাতে আটক হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু

৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষার সংশোধিত সূচি

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩৫ পঠিত

দিগন্ত ডেক্স : ৪১ তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ৫ মার্চ থেকে শুরু হচ্ছে। এ পরীক্ষার সূচি কিছুটা সংশোধন করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি সূচি প্রকাশ হলেও তা বাতিল করা হয়েছে। ইতোমধ্যে নতুন সূচি প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি ৪১তম বিসিএস পরীক্ষা-২০১৯ এর লিখিত পরীক্ষায় সাধারণ এবং কারিগরি বা পেশাগত ক্যাডারের পদগুলো জন্য সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা হযেছিলো। কিন্তু পিএসসি জানিয়েছে সে বিজ্ঞপ্তিটি বাতিল করা হয়েছে। আর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২২ ফেব্রুয়ারি নতুন সূচি প্রকাশ করা হয়েছে। সূচির নতুন বিজ্ঞপ্তিটি (২২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের ৮০,০০,০০০০,২০০.৬০.০৬৬.২২-৫৭ নম্বর) অনুসরণ প্রার্থীদের অনুরোধ জানিয়েছে কমিশন। সূচিটি বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (www.bpsc.gov.bd) ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http:// bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

পিএসসি জানিয়েছে, প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com