সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সমাবেশ

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৩ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘অসৎ সঙ্গ ত্যাগ করি – মাদকমুক্ত সমাজ গড়ি’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও নানা শ্রেনী পেশার মানুষের অংশগ্রহণে মাদকবিরোধী সচেতনামূলক এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন) দুপুরে দ্বীনি আলিম মাদ্রাসা হলরুমে রুসার আয়োজনে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয় তরুণ প্রজন্মদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তোলা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ আয়োজন করা হয়। রুসার নির্বাহী পরিচালক এম এন আলমের সভাপতিত্বে এ সময়, প্রধান অতিথির বক্তব্যে রাখেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ। প্রধান বক্তা ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারী, দ্বীনি আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান প্রমুখ। আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহনে মাদক বিরোধী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, দেশ ও জাতিতে বাঁচাতে হলে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা ছাড়া কোন বিকল্প নাই। মাদক একটি সামাজিক ব্যাধি। এর কারণে ব্যক্তি, পরিবার ও সমাজ মারাত্মক ক্ষতির মুখে পড়ে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদকবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com