সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

মাদককে লাল কার্ড দেখালো ফুটবলপ্রেমীরা

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৬১ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘চলো যাই যুদ্ধে – মাদকের বিরুদ্ধে’’ এই প্রতিপাদ্যে আন্তজার্তিক মাদকবিরোধী দিবস উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে আর্জেন্টিনা ও জর্ডানের খেলা দেখতে আসা ফুটবলপ্রেমীদের নিয়ে এক ব্যতিক্রম আয়োজন করেছে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন। রবিবার (২৮ জুন) সকালে দুর্গাপুর সাংবাদিক সমিতির কার্যালয় এর সামনে ফুটবলপ্রেমীরা শপথবাক্য পাঠের মাধ্যমে মাদককে লাল কার্ড প্রদর্শন করে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার ওসি (তদন্ত) শাহীনুর ইসলাম তালুকদার।
প্রধান অতিথি বলেন, ফুটবলে লাল কার্ড যেমন মাঠ থেকে বহিষ্কারের প্রতীক, ঠিক তেমনি সমাজ থেকে মাদককে চিরতরে বহিষ্কার করতে হলে লাল কার্ড প্রদর্শন করতে হবে।

খেলাধুলা শুধু শারীরিক বিকাশ ঘটায় না, এটি তরুণ ও যুবকদের নিয়মশৃঙ্খলা ও নৈতিকতা শেখায়। মাঠের এই লাল কার্ড যেন প্রতি জনের মনে মাদকের বিরুদ্ধে একটি স্থায়ী প্রতিরোধ গড়ে তোলে। আমরা পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনকে ধন্যবাদ এমন উদ্যেগ নেয়ার জন্য।

এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার বলেন, মাদক একটি জাতিকে রুগ্ন ও মেধাশূন্য করে দেয়। শুধু আইনের প্রয়োগ দিয়ে নয়, সামাজিক সচেতনতাই পারে সামজ থেকে এ ব্যাধি দূর করতে। তাই আমরা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে সেমিনারের আয়োজন করছি এবং সচেতনতা বৃদ্ধি করে যাচ্ছি। আজ খেলা দেখতে আসা ফুটবলপ্রেমীদের মাদককে লাল কার্ড প্রদর্শন করেছি। সবাই মিলে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করলে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে উঠবে। মাদকের বিরুদ্ধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com