দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : মে মাসের সার্বিক কর্মমূল্যায়নের দিক বিবেচনায় ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন ৩৬টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নেত্রকোনার দুর্গাপুর থানার ওসি শাকের আহমেদ। মঙ্গলবার (১৭ জুন) ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আতাউল কিবরিয়ার হাত থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করেন শাকের আহমেদ। এ সময় নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম সহ রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মাদকবিরোধী অভিযান পরিচালনা, চোরাচালান প্রতিরোধ, গ্রেফতারি পরোয়ানা তামিল, কিশোর গ্যাং নির্মুল এবং এজাহারভুক্ত আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ওসি শাকের আহমেদ এ স্বীকৃতি অর্জন করেছেন। এছাড়া তার নেতৃত্বে দুর্গাপুর থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, মাদক ও কিশোর গ্যাং নির্মুলে সাহসী ভুমিকা রাখায় তাকে এ সম্মানে ভুষিত করা হয়।
শাকের আহমেদ শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায়, দুর্গাপুর উপজেলার রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। এ নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি পেশাদারিত্ব, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
ওসি শাকের আহমেদ বলেন, আমি এই সম্মানে ভুষিত হওয়ায় প্রথমেই মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সম্মান আমার একার নয়, আমার এই সম্মানের ভাগিদার দুর্গাপুর উপজেলাবাসী ও দুর্গাপুর থানার সকল কর্মকর্তা ও কর্মচারীগন। আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের জন্য সকল শ্রেনী পেশার মানুষের সহায়তা কামনা করছি।
উল্লেখ্য, এর আগেও জামালপুর ও ময়মনসিংহ জেলায় দায়িত্ব পালনকালে একাধিকবার রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর ধারাবাহিক সাফল্য ও কর্মদক্ষতা পুলিশ বাহিনীর অন্যান্য কর্মকর্তাদের মাঝে কাজের স্পৃহা জাগাবে। তিনি সকলের দোয়া চেয়েছেন।
Leave a Reply