দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের জন্য অবৈধভাবে বনরুটি উৎপাদন ও বাজারজাত করণের অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল (১৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের শিবগঞ্জ ঘাটে মিড ডে মিলের বনরুটি পরিবহনকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, মোট ১০টি বস্তায় ৯শত প্যাকেট শিশুদের খাদ্য বনরুটি পরিবহনের সময় সাইফুল ইসলাম নামের স্থানীয় এক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় অবৈধভাবে রুটি উৎপাদন ও পরিবহনের দায়ে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত।
সাদাত বলেন সাংবাদিকদের বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ফিডিং কর্মসূচির বনরুটি নির্ধারিত স্থানে উৎপাদন না করে সরকারি প্যাকেট ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মিড ডে মিলের বনরুটি উৎপাদন করে আসছিল পৌর শহরের শিবগঞ্জ এলাকার ভাই ভাই বেকারি। আমরা বেকারির একজন প্রতিনিধিকে আটক করে জরিমানা আদায় করা হয়েছে সেইসাথে এইকাজ থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। এলাকার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply