বুধবার, ২০ মে ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

নৌপথে বিদেশি মদ, জিরা ও ফুসকার চালান সহ গ্রেফতার ৩

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৭ পঠিত


নিজস্ব প্রতিবেদক : নৌপথে ট্রলার বোঝাই বিদেশি মদ জিরা ফুসকার চালান জব্দের পর সুনামগঞ্জের তাহিরপুরের বিএনপি নেতার ভাতিজা তিন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৭ মে) কিশোরগঞ্জ অঞ্চলের লিপসিয়া নৌ পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জের তাহিরপুরের উওর শ্রীপুরের সীমান্ত গ্রাম কলাগাঁও গ্রামের দুলাল মিয়ার ছেলে দেলোয়ার হোসেন,একই গ্রামের মৃত হালিম উদ্দিনের ছেলে আব্দুস সালাম,পাশ্ববর্তী সোনাপুর গ্রামের রজব আলীর ছেলে হারিছ উদ্দিন।


উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের কলগাঁও গ্রামের সাবেক ইউপি সদস্য, ইউনিয়ন বিএনপি নেতা সামছুল হক সামছুর ভাতিজা গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন। সোমবার (১৮ মে) নৌ পুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়ের দায়িত্বশীল সুত্র এমন তথ্য নিশ্চিত করেন।


পুলিশ সুপার কার্যালয় আরো জানায়, সুনামগঞ্জের তাহিরপুরের চারাগাঁও-বাগলী সীমান্তের ওপার থেকে ট্রলার বোঝাই করে বিদেশি ৮০ বোতল মদ,৬০ কেজি জিরা,৭৫ কেজি ফুচকা (খাদ্যসামগ্রী) কিশোরগঞ্জ নিয়ে যাচ্চিলো চোরাকারবারিরা।
খবর পেয়ে রবিবার (১৭ মে) লিপসিয়া নৌ পুলিশের ইন্সপেক্টর জগত জ্যোতির নেতৃত্বে নৌ পুলিশের একটি টিম তিন চোরাকারবারিদেরকে ধনু নদীতে থেকে চোর্ইা মালামাল সহ সহ গ্রেফতার করে। রাতেই আলমত সহ গ্রেফতারকৃতদের খালিয়াজুড়ি থানায় সোপর্দ করার পর নৌ পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com