রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বেড়াতে এসে শীতলক্ষ্যায় প্রাণ গেল তিনজনের ছুটির দিনেও চলছে বিদ্যালয়ে ফ্যান-লাইট, ক্ষুব্ধ স্থানীয়রা বাড়ছে পদ্মার পানি, বন্দি ৫০ হাজার মানুষ, বন্ধ অনেক শিক্ষাপ্রতিষ্ঠান কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগদানের উদ্দেশ্যে আজ রাতে ঢাকা ত্যাগ করবেন : ডেপুটি স্পীকার শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি দুর্গাপুরে বিজিবি‘র অভিযানে মাদকসহ ইজিবাইক আটক ব্যাংক থেকে বিনা সুদে ঋণ, পাবেন যারা দুর্গাপুরের শীর্ষ দুই মাদক ব্যবসায়ী আটক পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৭৫ পঠিত

দিগন্ত ডেক্স : ই-জিএসএম’ ব্যান্ডের তরঙ্গ বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। অফিস কিংবা বাসাবাড়ির ভেতরে মোবাইলে কথা বলা বা ইন্টারনেট ব্যবহারে গ্রাহক ভোগান্তি কমাতে ও অভ্যন্তরীণ নেটওয়ার্ক শক্তিশালী করতে এ উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

বিটিআরসির তথ্যমতে, বর্তমানে দেশে মোবাইল সংযোগধারীর সংখ্যা সাড়ে ১৮ কোটি। এর মধ্যে শহরে ৪০ শতাংশ ও বাকি ৬০ শতাংশ ব্যবহারকারী উপশহর ও প্রত্যন্ত অঞ্চলে থাকেন।

নেটওয়ার্কের মান শহরে কিছুটা ভালো হলেও প্রান্তিক পর্যায়ে দুর্বল। ঘরের ভেতরে কথা বলার মধ্যেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইন্টারনেট ব্যবহারে মেলে না কাঙ্ক্ষিত গতি। এ অবস্থায় গ্রামীণফোনকে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে তরঙ্গ বরাদ্দ দেওয়ার ধারাবাহিকতায় এবার ‘ই-জিএসএম’ ব্যান্ডে তরঙ্গ চেয়ে আবেদন করেছে রবি ও বাংলালিংক।

বর্তমানে বিটিআরসির কাছে বরাদ্দযোগ্য ৮ দশমিক ৪ মেগাহার্টজ ‘ই-জিএসএম’ তরঙ্গ রয়েছে। এর মধ্যে ৩ দশমিক ৪ মেগাহার্টজ করে রবি ও বাংলালিংক ৬ দশমিক ৮ মেগাহার্টজ তরঙ্গ চেয়েছে। তবে পারেটর দুটি এর আগে পার্শ্ববর্তী দেশের ব্যবহৃত ৮৫০ মেগাহার্টজ ব্যান্ড এবং ‘ই-জিএসএম’ তরঙ্গের বাধা কতটুকু তা জানতে চেয়েছে। এর প্রেক্ষিতে পরীক্ষামূলক এক মাসের জন্য ৮ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

রবির কর্মকর্তারা জানিয়েছেন, গ্রাহকরা অনেক সময় ঘরে বসে ডাটা নেটওয়ার্কটা ঠিক মতো পান না। এই জায়গায় অনেকটা এড্রেস করতে পারব। মাইনর ‘ই-জিএসএম’- এ আমরা তৈরি আছি। কারণ আমাদের ইকুইপমেন্ট আছে। এর পরেও আমরা সিদ্ধান্ত নেব, কীভাবে সেটা আমরা কিনতে পারি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com