দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : চোরাচালান, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেত্রকোনার সীমান্তবর্ন্তী উপজেলা দুর্গাপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকেলে দুর্গাপুর থানা চত্ত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আল ইমরানুল ইসলাম, ডিবি ওসি মো. তরিকুল, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, বিট পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্যসহ স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।
সভায় বক্তারা বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধ, নারী ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিং বন্ধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মুল ও সমাজের সর্বস্তরের মানুষকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
Leave a Reply