সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৩ পঠিত


দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার সীমান্তবর্তী কুল্লাগড়া গ্রামে রামকৃষ্ণ আশ্রমে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে দিনব্যাপি শ্রী রামকৃষ্ণ দেবের ১৯১তম জন্মতিথি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) দিনব্যাপি মঙ্গলারতি, দেশ ও জাতির শান্তি কামনায় প্রার্থনা, পূজা পাঠ, পুষ্পাঞ্জলী প্রদান, কথামৃত পাঠ, প্রসাদ বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে জন্মতিথি অনুষ্ঠান পালিত হয়।

রামকৃষ্ণ আশ্রমের অন্যতম সদস্য মিন্টু কুমার সাহার সঞ্চালনায়, আশ্রমের সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন, স্বামী কাশিকানন্দজী মহারাজ, প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফাদার পাওয়েল কচিওলেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের সাবেক বিদ্যালয় পরিদর্শক পরিমল চন্দ্র পন্ডিত, ডন বসকো কলেজের ভাইস প্রিন্সিপাল রুমন রাংসা, অবসর প্রধান শিক্ষক বীরেশ্বর চক্রবর্ত্তী, স্বপন সান্যাল, সাবেক কাউন্সিলর দিলীপ সাহা প্রমুখ।

বক্তারা বলেন, ভোগের চেয়ে ত্যাগেই শান্তি, কাজেই সকলকে নিজ নিজ অন্তর থেকে শ্রী রামকৃষ্ণর দেবের সাধনা করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবধর্মের উর্দ্ধে গিয়ে মানব ধর্মের প্রচার করেছেন তিনি। জাতিভেদ ধর্মীয় কুসংস্কারের মূলে কুঠারাঘাত করেছেন শ্রী রামকৃষ্ণদেব। আসুন আমরা উনার দেখানো পথ অনুসরণ করে মানব কল্যানে ব্রতী হই। মানব কল্যানে নিজ নিজ অবস্থান থেকে সহায়তা করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com