শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন : প্রধানমন্ত্রী দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত অক্টোবরেই চালু হবে ৫টি শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী মাদককে বিদায় জানাতে দুর্গাপুরে নাইট মিনি-ফুটবল টুর্নামেন্ট এলএনজি টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ শুরু, শিগগির কাটবে সংকট মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরো ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫ ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে, ২৪ ঘণ্টা বিদ্যুৎ পেতে হাসপাতালে সোলার প্যানেল স্থাপন ২ শিশুকে হত্যার পর পৃথক স্থানে মরদেহ ফেলে দিলেন বাবা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা

সুদান থেকে আরও ১৭৬ বাংলাদেশি জেদ্দায়

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ৩২৭ পঠিত

দিগন্ত ডেক্স : যুদ্ধকবলিত সুদান থেকে আরও ১৭৬ জন বাংলাদেশি জেদ্দা বিমানবন্দরে পৌঁছেছেন। বুধবার (১০ মে) বিকালে বদর এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তারা জেদ্দা পৌঁছান।

এ সময় তাদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। জেদ্দায় নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক এ সময় উপস্থিত ছিলেন।

বুধবার রাতে বদর এয়ারলাইন্সের আরও দুটি ফ্লাইটে ৩০২ জন এবং আগামীকাল রাতে আরও ৭৪ জন যাত্রী জেদ্দা পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুদান থেকে প্রত্যাগত বাংলাদেশি এ সকল নাগরিকদের মধ্যে ৫২ জন বুধবার দিবাগত রাত একটার ফ্লাইটে জেদ্দা এয়ারপোর্ট থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দিবে। বৃহস্পতিবার কাতার এয়ারলাইন্সে ১৩০ জন ও মদিনা হতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ২৩৮ জন দেশে ফিরে যাবেন। অন্যদের বিভিন্ন ফ্লাইটে যত শিগগিরই সম্ভব দেশে পাঠানো হবে। এ সকল বাংলাদেশিদের জন্য জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি সেকশনে বিশ্রাম, খাবার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে।

এর আগে গত ৮ মে সুদান থেকে জেদ্দা হয়ে ১৩৬ জন যাত্রী বাংলাদেশে পৌঁছে। সুদানে প্রায় এক হাজার পাঁচশত বাংলাদেশি নাগরিক বসবাস করেন, এরমধ্যে যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে নেওয়া হবে। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট এ ব্যাপারে সকল প্রস্তুতি গ্রহণ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com