সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

সম্প্রীতির বার্তা ও দুর্নীতিবিরোধী অঙ্গীকার “এক মানবের দুই হাত একটি হিন্দু, অন্যটি মুসলিম”: ব্যারিস্টার কায়সার কামাল

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮২ পঠিত

শেখ শামীম, দুর্গাপুর (নেত্রকোনা) থেকে : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে নির্বাচনী উত্তাপ বাড়ছে। এই প্রেক্ষাপটে সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিক রাজনীতি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুর্গাপুর উপজেলার দিনব্যাপী নির্বাচনী প্রচারণায় বিকেলে চন্ডিগড় ইউনিয়নের বনগ্রাম এলাকায় অনুষ্ঠিত এক নারী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমি নিজেকে আগে একজন মানব হিসেবে পরিচয় দিই। এক মানবের দুই হাত-এক হাতে হিন্দু, আরেক হাতে মুসলমান। একটি হাত না থাকলে মানুষ যেমন অচল, তেমনি হিন্দু-মুসলিম নির্বিশেষে সবাইকে নিয়েই একটি পূর্ণাঙ্গ সমাজ গড়ে ওঠে।

নারী ভোটারদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার করেন। তিনি বলেন, কোনো কাজের বিনিময়ে কাউকে এক টাকাও ঘুষ দিতে হবে না। উপকারভোগীদের নামে ইস্যু করা সরকারি কার্ড নিয়ে কেউ দুর্নীতি করলে, তার বিরুদ্ধে প্রথম মামলাটি আমি নিজেই করবো। আমি নিজে দুর্নীতি করবো না এবং কাউকে দুর্নীতি করতে দেবো না-কথা কিন্তু পাক্কা।

বক্তব্যের শেষাংশে তিনি আরও বলেন, আমি যে ওয়াদাগুলো দিচ্ছি, নির্বাচিত হয়ে যদি সেগুলো পালন করতে না পারি, তাহলে ভবিষ্যতে আর কোনোদিন আপনাদের কাছে ভোট চাইতে আসবো না। তাঁর এই বক্তব্যে নারী সমাবেশে উপস্থিত ভোটারদের মধ্যে করতালির মাধ্যমে সাড়া দেখা যায়।

সমাবেশে অংশ নেওয়া স্থানীয় নারীরা তাদের দীর্ঘদিনের অবহেলিত দাবিগুলো প্রার্থীর কাছে তুলে ধরেন। বিশেষ করে কেরনখলা, কুমোদগঞ্জ ও বড়ইউন্দ এলাকার তিনটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ এবং অনুন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবি জানান তারা। দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ করতে না পারার আক্ষেপ প্রকাশ করে উপস্থিত নারীরা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ প্রত্যাশা করেন।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নেত্রকোনা-১ আসনে এবারের নির্বাচন হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে। এই নারী সমাবেশে স্থানীয় সনাতন নারী ভোটারদের বিপুল উপস্থিতি নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন তারা।

নির্বাচনী এই গণসংযোগ ও নারী সমাবেশে উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com