সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে ধানের শীষের প্রচারণায়, মটরযান শ্রমিক ইউনিয়ন ও পেশাজীবী সংগঠন

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯৫ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে নেত্রকোনার দুর্গাপুরে প্রচারণায় নেমেছেন মটরযান শ্রমিক ইউনিয়ন ও পেশাজীবী সংগঠন। শনিবার (৩১ জানুয়ারী) বিকেলে নেত্রকোনা- ১ বিভিন্ন এলাকায় এ প্রচারণা করেন তারা।

মটরযান শ্রমিক ইউনিয়ন ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা বলেন, আমরা এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাঠ পর্যায়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচারণা করতে এসেছি। আমাদের এই আসনে যিনি মনোনয়ন পেয়েছেন, তিনি নির্বাচিত হলে আমাদের এলাকার উন্নয়ন হবে। এলাকার উন্নয়নের স্বার্থেই কায়সার কামাল ভাই কে নির্বাচিত করার জন্য আমরা আপনাদের কাছে দলমত নির্বিশেষে ভোট চাইতে এসেছি। আপনারা ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করুন।

“আগামী জাতীয় নির্বাচনে ব্যক্তির পক্ষে নয়, ধানের শীষের পক্ষে সকল পর্যায়ের শ্রমিক নেতাকর্মীদের একত্রিত হয়ে, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে মাঠে কাজ করার জন্য আহবান জানান।

এ সময়, উপজেলা মটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি, সুমন মিয়া, কার্যকরী সভাপতি, আলিউল আজিম, সহ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক, নুরুল হক, যুগ্ম সম্পাদক শ্যামল কর, সহ সম্পাদক আলতু মিয়া, প্রচার সম্পাদক রাসেল মিয়া, কোষাধ্যক্ষ আল-আমিন, দপ্তর সম্পাদক নজিবুর রহমান সৈকত। নির্মান শ্রমিক ইউনিয়ন সভাপতি স্বপন মিয়া, সাধারণ সম্পাদক আমিন, বস্ত্র দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি রতন বাবু, সহ:সভাপতি শুক্কুর আলি, কাঠ মিস্ত্রি সংগঠন সভাপতি আলমাস, সাধারণ সম্পাদক, ফজলু মিয়া, ফুটপাত হকার সমিতির সভাপতি নয়ন ব্যাপারি সহ অনেকেই পথসভায় বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com