মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১২২ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আইডি দিয়ে রাজনৈতিক, পারিবারিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমি ও আমার পরিবারকে জড়িয়ে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন দুর্গাপুর চন্ডিগড় ইউনিয়নের টানা ৪বারের চেয়ারম্যান আলহাজ্ব ইমাম হাসান আবুচান। সোমবার (০৫ জানুয়ারী) সকালে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়।

এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ও আমার পরিবার আপাদমস্তক একটি জাতীয়তাবাদী সম্রান্ত মুসলিম পরিবার। আমি চন্ডিগড় ইউনিয়নের টানা ৪বারের সফল চেয়ারম্যান, দুর্গাপুর উপজেলা বিএনপি‘র সভাপতি, জেলা বিএনপির সহ:সভাপতি ছিলাম। আমার ছেলেরা বাংলাদশে জাতীয়তাবাদী দল বিএনপি‘র বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব দিয়ে আসছে। আমি এবং আমার পরিবারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল, আমি এবং আমার পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যমে নামে, বে-নামে বিভিন্ন আইডি ব্যবহার করে, নানা রকম অপ-প্রচার চালিয়ে যাচ্ছে, যাহা আদৌ সত্য নয়।

তিনি আরো বলেন, বিগত ০৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর, দুর্গাপুর থানা, উপজেলার বিভিন্ন স্থাপনা এবং সনাতন ও খ্রীষ্ট ধর্ম্মালম্বী বিভিন্ন মন্দির ও গীর্জা আমার নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের নিয়ে রক্ষা করেছি। এছাড়া বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের নিরাপত্তা প্রদান করেছি। মুলত: এ ধরনের কাজে এই কুচক্রী মহল স্বার্থলুটতে পারেনি বিধায় আমার নামে নানা অপ-প্রচার করে যাচ্ছে। আমি এই মিথ্যা ও বানোয়াট এবং ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এসময় বিএনপি নেতা এনামুল হক. নুরুল তালুকদার, বিদ্যুৎ সরকার সহ অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com