মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কুড়িগ্রামে নিজের রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৩০ পঠিত

দিগন্ত ডেক্স : কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সীমান্তে নিজের রাইফেলের গুলিতে এক বিজিবি সদস্য মারা গেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে।

নিহত বিজিবি সদস্যের সিপাহী নং- ১১৪৬০৪, তার নাম মো. নাসিম উদ্দিন (২৩)। তিনি ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মন্ডলের পুত্র। নিহত নাসিম লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন ফুলবাড়ির গংগারহাট বিওপি ক্যাম্পে দায়িত্বরত ছিলেন।

পুলিশ সুত্রে জানা যায়, রাত দেড়টার দিকে সীমান্তে টহলে যাওয়ার উদ্দেশ্যে ইউনিফর্ম পড়ে নিজ অস্ত্র বুঝে নেন বিজিবি সৈনিক নাসিম উদ্দিন।

এক পর্যায়ে ব্যারাকের পূর্বপাশে ক্যাম্পের বাউন্ডারির ভিতর গিয়ে নিজের বুকে নিজেই গুলি করেন তিনি। গুলির শব্দে সহকর্মীরা দৌঁড়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে উদ্ধার করে ব্যারাকের বারান্দায় নিয়ে আসেন। সেখান থেকে দ্রুত তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ লাশ উদ্ধার করে শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। কোন পক্ষের কোন অভিযোগ পাওয়া যায়নি। অনুসন্ধান চলছে। 

লালমনিরহাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম বলেন, প্রাথমিক ভাবে এটা আত্মহত্যা বলে মনে হচ্ছে।  বিস্তারিত বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে। তবে ঐ জোয়ান মানসিকভাবে অসুস্থ ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com