মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে পঁচা মাংস ও ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২৮৪ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে গরুর পঁচা মাংস মজুদ করে বিক্রি এবং ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে মোট ১০টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা অর্থদ- দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুরে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া ও মোক্তারপাড়া এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করে নেত্রকোনা ও ময়মনসিংহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানকালে দক্ষিণপাড়া এলাকায় ফ্রিজে গরুর পঁচা মাংস মজুদ, বিক্রি এবং মূল্য তালিকা না থাকার অভিযোগে ৯টি মাংস ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ২৮হাজার টাকা অর্থদ- করা হয়। এ সময় ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা প্রায় ৬০ থেকে ৭০ কেজি পঁচা গরুর মাংস জব্দ করেন।

এছাড়া একই সময়ে পৌর শহরের মোক্তারপাড়া এলাকায় লাইসেন্সবিহীনভাবে ভেজাল ও রংমিস্ত্রিত শিশু খাদ্য বিক্রির অভিযোগে আরেকটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। অভিযানে জব্দ করা ভেজাল খাদ্য পরবর্তীতে বিধি মোতাবেক ধ্বংস করা হয়।

ময়মনসিংহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক রিনা বেগম বলেন, মূল্য তালিকা প্রদর্শন না করা, ফ্রিজে পঁচা গরুর মাংস মজুদ ও বিক্রি এবং ভেজাল খাদ্য বিক্রির দায়ে মোট ১০টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩২ হাজার টাকা অর্থদ- করা হয়েছে। জনস্বার্থে জেলার বিভিন্ন্ এলাকায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com