মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম ও দোয়া

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৮০ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুর্গাপুর উপজেলা, পৌরসভা অঙ্গ ও সহযোগী সংগঠনে আয়োজনে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই দলীয় কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে এসে ভীড় করতে শুরু করেন। পরে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন শেষে নেতা-কর্মীরা কালোব্যাজ ধারণ করেন। এ সময় মরহুমার রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ্ তায়ালার দরবারে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য বিশেষ প্রার্থনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর জন্য ধৈর্য ও শক্তি কামনা করা হয়।

এ সময়, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গণি সহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায় থেকে আগত বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতাকর্মী, বিভিন্ন মাদরাসা থেকে আগত কোরআনের হাফেজগণ সহ বিভিন্ন শ্রেনী পেশার শত শত মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। তাঁর রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, নেতৃত্বগুণ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান স্মরণ করেন। তিনি ছিলেন আপোষহীন ও দৃঢ়চেতা একজন রাষ্ট্রনায়ক, যিনি দেশের সংকটময় সময়ে গণতন্ত্র রক্ষায় নিঃস্বার্থভাবে ভূমিকা রেখেছেন। দোয়া মাহফিলের মাধ্যমে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com