মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দুর্গাপুরে দোয়া ও কোরআন খতম

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নেত্রকোনার দুর্গাপুরে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের মাদ্রাসায়ে আমেনিয়া আরাবিয়া রশিদিয়া এর মিলনায়তনে এ দোয়া ও কোরআন খতম অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার পরিচালক ও কাকৈরগড়া ইউনিয়ন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি ফরহাদ হোসাইন এর আয়োজনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও খতম পড়া হয়। পরে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগন অংশ নেন।

মাদ্রাসার পরিচালক মুফতি ফরহাদ হোসাইন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা আমাদের সবাইকে উদ্বিগ্ন করেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার ভূমিকা আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তার দ্রুত সুস্থতার কামনায় আমি কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com