মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৮ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের আয়োজনে ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী পালিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) নানা আয়োজনে এদিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক র‌্যালি শহরের বিভিন্ন এলাকা পদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘‘প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তিমুলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’’ এই প্রতিপাদ্যে ডিসি কমিটির সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। অন্যান্যদের মধ্যে উপজেলা সমাজ সেবা অফিসার মাসুল তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাংবাদিক ওয়ালী হাসান তালুকদার, কারিতাস প্রতিনিধি পলিসন রাংসা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়। সমাজে তাঁদেরও বেঁচে থাকার অধিকার আছে। প্রতিবন্ধী ব্যক্তিদের সকল আর্থসামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। তাদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন হওয়া প্রতিটি মানুষের কর্তব্য। এ সময় তারা কারিতাসকে ধন্যবাদ জানান এসব আয়োজনের জন্য। আলোচনা শেষে প্রতিবন্ধীদের হুইলচেয়ার প্রদানের ঘোষনা দেন ইউএনও আফরোজা আফসানা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com