মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কৃষি কর্মকর্তা মো. রায়হানুল হকের বিরুদ্ধে সোলার সেচ প্রকল্পের কাজের নামে কৃষকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে সম্প্রতি কৃষি বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফেচিয়া গ্রামের কৃষক হাসান আলী ও তার আত্মীয়রা সাংবাদিকদের কাছে এ অভিযোগ তুলে ধরেন।

কৃষক হাসান আলী বলেন, আমার ফুপাতো ভাই আলাল মিয়ার নামে সোলার সেচ পাম্পের কাজ আসে। এরপর কৃষি অফিসে যোগাযোগ করা হলে, কৃষি কর্মকর্তা রায়হানুল হক কাজের খরচের জন্য ১ লাখ টাকা দাবি করেন। দাবিকৃত টাকার মধ্যে কথামতো হাতে-হাতে ৩০ হাজার টাকা এবং গত ১০ নভেম্বর তার ব্যাংক অ্যাকাউন্টে আরও ২০ হাজার টাকা পাঠায়। পরে আরো ৫০ হাজার টাকা দাবি করলে পরবর্তিতে লিখিত অভিযোগ করেন তারা। তিনি আরও বলেন, আমি জানতে পারি যে, এই কাজ সরকারি এবং এর জন্য কোনো টাকা লাগে না। এজন্যই আমি অভিযোগ করেছি। কৃষি অফিসারের ঘুষ গ্রহণের বিষয়টি, কৃষকদের মাঝে তীব্র প্রতিক্রীয়া সৃষ্টি করেছে।

অভিযোগের বিষয়ে কৃষি অফিসার রায়হানুল হক মুঠোফোনে বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। আমি কেমন ধরনের অফিসার আপনারাই তা ভালো জানেন। আমি আমার উপর অর্পিত সকল দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে আসছি।

এ বিষয়ে নেত্রকোণা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. আমিরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com