মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১২৩ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে এ সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে কৃষি সামগ্রী বিতরণ করেন, উপজেলা নির্রাহী অফিসার আফরোজা আফসানা। এ সময় উপজেলা কৃষি অফিসার (ভার:) মো. রায়হানুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, উপ-সহকারি কৃষি অফিসারগণ সহ প্রান্তিক পর্যায়ের কৃষকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রামের ২১৫০ জন কৃষকদের মাঝে হাইব্রীট ধান, ৯৫০ জন কৃষকদের মাঝে বোরো (উফশী) ধান, ১০কেজি ডিএপি সার ও ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, সরকারের এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় হ্রাস করবে এবং রবি মৌসুমে ফসলের ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিটি কৃষক যেনো এই প্রনোদনা সামগ্রী বিনষ্ট না করেন, সেদিকে লক্ষ্য রাখার জন্য উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেন। কৃষিতে স্বনির্ভর মানেই, বাংলাদেশ খাদ্যে স্বনির্ভর।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com