মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

বিজিবির অভিযানে ৭১ বোতল ভারতীয় মদ জব্দ

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১২৫ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বিজিবি‘র অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৭১ বোতল মদ জব্দ করা হয়েছে। সীমান্তবর্তী ২নং দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ গুলো জব্দ করে বিজিবি। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে নিজস্ব সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবির অধীন নলুয়াপাড়া বিওপির একটি বিশেষ টহলটিম সীমান্ত পিলার ১১৬০/৮-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর উপজেলার ২ নং সদর ইউনিয়েনের গোপালপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় মালিকবিহীন অবস্থায় ৭১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি ) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান জানান, জব্দকৃত মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com