মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, কারাগারে প্রেরণ

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৫৪৬ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী ফান্দা এলাকা থেকে প্রকবীন সাংমা নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে ওই এলাকায় তার ব্যাক্তিগত চেম্বারে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মিজানুর রহমান।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, দুর্গাপুর সদর ইউনিয়নে ফান্দা বাজার এলাকায় এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চেম্বার করে আসছেন প্রকবীন সাংমা নামে এক যুবক। শুধু তাই নয়, ওনার চেম্বারে হার্বাল এবং হোমিও চিকিৎসাও দিয়ে থাকেন। বিভিন্ন ধরনের এন্টিবাইওটিক ঔষধ লিখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ অভিযান বন্ধে আজকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান বলেন, বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি ফান্দা বাজারে প্রকবীন সাংমা নামে একজন ভুয়া ডাক্তার দীর্ঘদিন যাবৎ রোগীদের প্রতারিত করে আসছে। আজ ঘটনাস্থলে এসে দেখি তার সকল সার্টিফিকেট ভুয়া এবং এমবিবিএস মিনিং কি তিনি এটাই জানে না। পরবির্ততে তাকে ১৫ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com