মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

শ্মশানঘাটে লাশ রাখার ঘর নির্মাণের উদ্যোগ নিলেন, ব্যারিস্টার কায়সার কামাল

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১০৭ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা দুর্গাপুরে মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্মশান ঘাটে মরদেহ রাখার জন্য একটি স্থায়ী ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) এ উদ্যোগটি নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

গতকয়েকদিন আগে স্থানীয় সনাতনধম্মালম্বীদের সাথে মন্দিরপ্রাঙ্গণে মতবিনিময়কালে একজন ভদ্র মহিলা বিষয়টি নিয়ে কায়সার কামাল কে জানান। ওই এলাকায় বর্ষাকালে শ্মশান ঘাটে মৃতদেহ রাখার কোন ঘর না থাকায়, পরিবারের সদস্যদের কঠিন পরিস্থিতির মুখোমুখি পরতে হয়। বিষয়টি ব্যারিস্টার কায়সার কামালের নজরে আসতেই তিনি তাৎক্ষণিকভাবে ঘর নির্মাণের ঘোষণা দেন।

এলাকাবাসীর মতে, এই উদ্যোগ শুধু একটি অবকাঠামো নির্মাণ নয়, এটি জাতি-ধর্ম নির্বিশেষে মানবিক মূল্যবোধকে এগিয়ে নেয়ার একটি দৃষ্টান্ত।

স্থানীয় সনাতন ধর্ম্মালম্বীরা জানান, ঘরটি নির্মাণ হলে শ্মশান ঘাটে বহুদিনের সমস্যা সমাধান হবে এবং শবদাহের প্রক্রিয়ায় তারা আর কোন সংকটে পরবেন না।

মানবিক সহায়তা ও জনগণের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মানুষের কষ্ট দেখলে চুপ করে থাকা যায় না। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করাই আমার অঙ্গীকার।
সকলের সহযোগিতায় স্বল্প সময়ের মধ্যে ঘর নির্মাণ সম্পন্ন হবে বলে আশা করছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com